ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জিম্মিকে ছাড়বে হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  12:24 PM

news image

পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিলে গাজায় আটকে রাখা ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর ৪০ শতাংশই শিশু।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির