ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

৪ মিনিটের ঝড়ে উড়ে গেল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৩,  11:37 AM

news image

গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দারুণ ফিনিশিংয়ে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর, যেন আক্রমণের ঝড় তুলল কলম্বিয়া।  লুইস দিয়াস আলো ছড়ালেও কাঙ্ক্ষিত গোল মিলছিল না কিছুতেই। অসংখ্য সুযোগ হারানোর পর শেষদিকে সাফল্যের দেখা পেলেন তিনি। চার মিনিটে জোড়া গোল করে দেশকে দিলেন উৎসবের উপলক্ষ।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে কলম্বিয়া। স্মরণীয় এই জয়ে লাতিন আমেরিকার অঞ্চলের বাছাইয়ের টেবিলে তৃতীয় স্থানে উঠেছে দলটি।

বাছাইয়ে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্রয়ের পর উরুগুয়ের মাঠে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াবে কী, উল্টো আবারও হেরে বসল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রবের্তো মেলান্দেজ মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটের সময়ই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে থেকে বল পেয়ে ডানপায়ে জালে জড়িয়ে অতিথি দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

গোটা ম্যাচে বল নিয়ন্ত্রণে ব্রাজিল এগিয়ে থাকলেও স্বাগতিক দল একের পর এক আক্রমণ করে গেছে। নিয়মিত গোলরক্ষক এডারসনের পরিবর্তে খেলতে নামা অ্যালিসন বেকার বারবার নিজের মুন্সিয়ানা দেখান।

বিরতির পর আর অবশ্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে লিড ধরে রাখা সম্ভব হয়নি। ইয়াসের অ্যাসপ্রিলার ক্রসে ৭৫ মিনিট হেডে লক্ষ্যভেদ করেন লুইস দিয়াস।

মিনিট চারেক পর কলম্বিয়াকে আবারো উদযাপনের উপলক্ষ এনে দেন দিয়াস। সতীর্থ জেমস রদ্রিগেজের বাড়ানো বল নিয়ে লিভারপুলের এ লেফট উইঙ্গার আবারো হেডে নিশানাভেদ করেন। তার এ গোলেই কলম্বিয়ার জয় সুনিশ্চিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির