ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

৩ সেপ্টেম্বর থেকে ৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২২,  11:04 AM

news image

দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। চলতি বছর তিনটি গুচ্ছে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, প্রাথমিকভাবে আগামী ৩ সেপ্টেম্বর বিজ্ঞান, ১০ সেপ্টেম্বর মানবিক ও ১৭ সেপ্টেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে কোনদিন কোন বিভাগের পরীক্ষা হবে তা চূড়ান্ত হয়নি। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখও নির্ধারিত হয়নি বলে সভা সূত্রে জানা গেছে।

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়। এবার নতুন তিনটি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এর আগে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে এক সভায় এবছর ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির