ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

৩ দিনে রাহুল গান্ধীকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২২,  11:17 AM

news image

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিন দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সন্তুষ্ট না হওয়ায় আবার তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিরতি দিয়ে শুক্রবার (১৭ জুন) তাকে আবার হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে সোম, মঙ্গল ও বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল দুর্নীতির মামলায় গত সোমবার প্রথম নয়াদিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেদিন দুই দফায় তাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মঙ্গলবারও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রেহাই মেলেনি বুধবারও। গতকালও প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ৯টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরিয়ে যান তিনি। আগামীকাল শুক্রবার আবারো তাকে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে।

রাহুল গান্ধী বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে পৌঁছান। ওই সময় তার সঙ্গে ছিলেন বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ভাইকে সেখানে নামিয়ে দিয়েই তিনি চলে যান। এরপর দুপুর ১২টার দিকে রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

বেআইনি অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে তিন দিন ধরে রাহুলকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও এবং অডিও রেকর্ডিংও করা হচ্ছে বলে জানা গেছে। তবে শুধুমাত্র রেকর্ডিং নয়, তার বক্তব্য কাগজে লিখেও রাখা হচ্ছে। এরপর ওই কাগজ জমা নেয়ার আগে দেখানো হচ্ছে কংগ্রেস নেতাকে। তারপর নিজের বক্তব্য মিলিয়ে দেখছেন তিনি। সবশেষে সই করে কাগজ জমা দিচ্ছেন।

এদিকে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় প্রায় প্রতিদিনই দিল্লিতে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন কংগ্রেস নেতাকর্মীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির