ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ডাকসু নির্বাচন

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৫,  1:04 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। অন্যদিকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন।

চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুর তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই। আমরা এ সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হবো না। তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের প্রায় ৪০ থেকে ৪৫ দিনের প্রয়োজন হবে, আমরা এর বাইরে যাব না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির