ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর ৫০ শিল্প ইউনিট-প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  3:15 PM

news image

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বুধবার (২৬ অক্টোবর) দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সারা দেশে ইজেডগুলোতে ভার্চুয়ালি ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন। এ উপলক্ষে আটটি ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন করবে বেজা। এরমধ্যে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) চারটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করা হবে। একই সঙ্গে বেসরকারিভাবে পরিচালিত বিভিন্ন ইজেডে আটটি কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শেখ ইউসুফ হারুন আরো জানান, এই শিল্প ইউনিটগুলোতে এরইমধ্যে ৯৬৭ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। এসব শিল্প ইউনিটগুলোতে আরও প্রায় ৩৩১ দশমিক ২৭ মিলিয়ন ডলার বিনিয়োগ আসবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন ইজেডে ২৯টি শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব ইউনিটে এখন পর্যন্ত ৬১০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। আরও এক হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বেজা প্রধান জানান, এছাড়া প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিএসএমএসএন-এ ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন। প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার (এমএলডি) পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন হতে যাওয়া শিল্প কারখানার মধ্যে চারটি স্থাপনা বঙ্গবন্ধু শিল্প নগরে। এগুলোর মধ্যে ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিফেব্রিকেটেড স্ট্রাকচারাল স্টিল তৈরি করে, যা ইস্পাত সেতু ও উঁচু ভবন, কারখানা এবং পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয়। নিপ্পন এবং ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমদানি করা ইস্পাত, পারলিন, স্লিটিং শিট এবং কয়েল থেকে এমএস প্লেট উৎপাদন করে।

এছাড়া এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড পেইন্ট ও সংশ্লিষ্ট পণ্য, ইমালসন উৎপাদন করে। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলে ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। পিএইচসি পাইলের প্রস্তুতকারক সমুদা কনস্ট্রকশন লিমিটেড ৮ দশমিক ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির