ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

১ জুলাই থেকে টোলমুক্ত হচ্ছে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  12:40 PM

news image

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না। শুধু ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

বুধবার (২৯ জুন) এ তথ্য জানিয়ে তিনি বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সব সময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকত পোস্তগোলা ব্রিজে। কারণ নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেয়া হবে। এ কারণে এই রুটে অন্যান্য সেতুতেও টোল থাকবে না।

প্রকৌশলী সবুজ উদ্দিন আরো বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে ৫৫০, প্রাইভেটকারে ১৩৭ এবং বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির