ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

১০৪ টাকায় পৌঁছাল ডলারের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  12:07 PM

news image

চাহিদার তুলনায় জোগান কম থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ জুলাই) খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলা বাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

এদিকে, হঠাৎ করে ডলারের বাজার চড়া হয়ে যাওয়ার প্রকৃত কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার তুলনায় ডলার না থাকলে কিংবা কেউ বড় অঙ্কের ডলার কিনলে সংকট হয়, এজন্য দাম বেড়ে যায়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, কোরবানির ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়। গত বৃহস্পতিবার (২২ জুলাই) ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় ডলার।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানের কয়েকজন মালিক জানান, আজ সকাল থেকে ডলারের চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু সে তুলনায় ডলার কম ছিল। সংকটের কারণেই দাম বাড়ছে। ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বাড়ে। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল।

এদিকে, আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ, রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির