ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:44 AM

news image

টানা দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারী ও খুচরা বাজারে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

ক্রেতারা বলছেন, হঠাৎ করে হিলিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। একে তো বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারছি না তার ওপর এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলব।

পেঁয়াজ বিক্রেতারা বলছেন, বর্তমানে হিলির বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির