ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

স্বাভাবিক জিরো পয়েন্ট, সতর্ক অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  11:31 AM

news image

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি সমাবেশ দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (রোববার) দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হবে।

তবে সমাবেশ ঘিরে এখনো স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্ট এলাকার পরিস্থিতি। এর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।রোববার (১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি। যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

এ ছাড়া, জিরো পয়েন্ট ঘিরে কিছু উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির