ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ২৫৯৮১ বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  11:51 AM

news image

পবিত্র হজ পালন করতে সোমবার (২০ জুন) পর্যন্ত তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৫ হাজার  ৯৮১ জন বাংলাদেশি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৫ হাজার ৯৮১ জন রয়েছেন। ৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদিয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত চারজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির