ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সৌদিতে আরো এক বাংলাদেশি হাজীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  12:17 PM

news image

হজের পর সৌদি আরবে আরো এক বাংলাদেশি হাজী মারা গেছেন। সর্বশেষ শনিবার (৩০ জুলাই) মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা মদিনায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782। রোববার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজী। এরমধ্যে পুরুষ ১৮ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জন মারা যান। অন্যদিকে শনিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজী।

৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) ।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্পডেস্ক জানায়, হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন শেষে শনিবার বিকেলে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির