ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

সোনারগাঁওয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটেদের হামলা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  11:47 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরে ঘুরতে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।
এতে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন যুবক এ হামলা করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। শনিবার এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, পানামনগরে ঘুরতে গেলে স্থানীয় ছেলেরা আমাদের নারী সহপাঠীদের উত্ত্যক্ত করে। পরে আমরা প্রতিবাদ করি এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। ফেরার পথে আমাদের বাস ছাড়ার আগ মুহূর্তে উত্ত্যক্তকারীরা আবার আসে। তারা আমাদের গায়ে হাত তোলে এবং বাস ভাঙচুর করে। এসময় বাসের জানালার কাচের টুকরো লেগে আমাদের অনেক সহপাঠী আহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগীরা আরও বলেন, বাসে হামলা হলে আমরা কয়েকজন ৯৯৯ এ কল দেই। ভাঙচুর শেষে পুলিশ আসার পর বিস্তারিত বলি। সবকিছু শোনার পর বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, শিক্ষার্থীরা ফোন নিয়ে অভিযোগ করার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকা পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমাদের সঙ্গে রেখেছি মামলার এজাহারের জন্য। অভিযুক্তদের শনাক্ত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির