ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ১২০

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  11:44 AM

news image

সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে আল-কায়েদা সমর্থিত সিরীয় জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টে এই হামলা চালানো হয়।

সিরিয়ায় রুশ সেনা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকেও ইদলিবে রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আরও জানা গেছে, বৃহস্পতিবার যুদ্ধবিমান থেকে ১৪ বার হামলার পাশাপাশি নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।প্রসঙ্গত, সিরিয়ায় যুদ্ধের কারণে প্রায় ৫ লাখ মানুষ মারা গেছে এবং দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।

সূত্র: সানা, দ্য উইকলি মেল

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির