ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  12:05 PM

news image

গত ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে, কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সাথে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির