ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  12:08 PM

news image

দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারাদেশে মাঝারি থেকে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বৃষ্টিপাতের কারণে গত দুই-তিন দিন তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে এখন আবার তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ মাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরো বাড়বে, তখন গরম কমে আসবে।

গত রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় নীলফামারীর ডিমলা উপজেলায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় সামান্য বৃষ্টি হয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির