ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সাময়িকভাবে বিকল টিকিট বিক্রয় মেশিন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:09 AM

news image

মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িকভাবে বিকল হয়ে গেছে। ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয়, টিকিট অফিসে যোগাযোগ করতে।

লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকেটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকেট পাচ্ছি না। বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগলো না। লেটেও ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা। 

মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন,কারিগরী ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে। 

এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির