ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সামিতের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত, ফিফা ক্লিয়ারেন্সের অপেক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  12:07 PM

news image

বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত। এখন শুধু তার ফিফার অনুমোদন প্রয়োজন।

বাফুফে আগামীকাল সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত’ দিলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিলেন। 

সামিত কানাডার সিনিয়র দলের হয়ে ২ ম্যাচ খেললেও সেটা প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। 

সামিতের পাসপোর্ট আবেদন কানাডা থেকে করা হয়েছিল। ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে সেটা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার মাধ্যমে মূলত ফিফায় আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে। বাফুফে সময়ক্ষেপণ না করে আগামীকালের মধ্যেই ফিফায় আবেদন সম্পন্ন করতে চায়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির