ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৫,  1:27 PM

news image

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে দোষী হলে আইনের আওতায় নেওয়া হবে। কেউ নির্দোষ হলে কেন সাজা দেব।

সোমবার (৯ জুন) ডিএমপির যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তাঘাটে দু’একটা দুর্ঘটনা ঘটেছে। দু’একটা চুরি-চামারি হচ্ছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি।

একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন এবং তিনি দেশেও ফিরে এসেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি– এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলেছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলোর কোনো তদন্ত হয়নি। তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আপনারাই (সাংবাদিক) সবসময় বলেছেন যেন নির্দোষরা কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দেন, যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।

ফৌজদারি মামলার তদন্তে দোষ বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্দোষ একজন মানুষকে কেন সাজা দেব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির