ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট ১১ বছর পরও নেই পে-স্কেল: গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট দোকান থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেটে বিপাকে অনেক যাত্রী প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের শুভেচ্ছা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  1:39 PM

news image

সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। চলতি বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর উদযাপন করছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন প্রধান উপদেষ্টা।

বিষয়টি উল্লেখ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় বৈশ্বিক সংস্থার সঙ্গে বাংলাদেশের পাঁচ দশকের অংশীদারত্বের উদযাপন উপলক্ষে এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

লুইস এক্স বার্তায় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যখন আমরা আবার গুরুত্বের সঙ্গে তরুণদের কথা শুনছি।’১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

এবারের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হলো- ‘কাউকে পেছনে না ফেলা: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির