ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন জো বাইডেন!

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২২,  12:47 PM

news image

সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার কোনো চোট-আঘাত লাগেনি যদিও। আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে সৈকত সংলগ্ন  নিজের বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। সঙ্গী ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও।

নেটমাধ্যমে ওই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই ধরনীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেন, ‘আমি ভালো আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাজার হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন- এ কেমন আচারণ, কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির