ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  3:16 PM

news image

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না।
 
আজ শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। এ কারণে খুলনায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে। ’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির