ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সমাবেশ ঘিরে সড়কে পুলিশের চেকপোস্ট-তল্লাশি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৩,  11:56 AM

news image

রাজধানীতে দুই দলের পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু হয়।

সাভার প্রতিনিধি জানান, এ সময় ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশ তাঁর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত এই এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে পুলিশের তল্লাশি

সমাবেশকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই অভিযান পরিচালিত হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী বিভিন্ন যানবাহনে পুলিশের তল্লাশি শুরু হয়। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভিযানে কাউকে আটক বা কোনো কিছু জব্দ করা হয়নি।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ জানান, বিএনপির মহাসমাবেশে মানিকগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেবে। ইতোমধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির মহাসমবেশকে কেন্দ্র করে পুলিশ যানবাহনে কোনো ধরণের তল্লাশি করছে না। পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির