ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩,  12:15 PM

news image

দুঃস্বপ্নের এক বিশ্বকাপ পার করছে বাংলাদেশ। ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই পরাজয় সঙ্গী হয়েছে তাদের। হাতে আছে আর কেবল দুই ম্যাচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। শেষ দুই ম্যাচে জয় না পেলে টাইগাররা বাদ পড়বে ২০২৫ সালের আইসিসির ইভেন্টটি থেকে। 

নিজেদের মান বাঁচানোর এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে। 

লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি। 

পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন। তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম আর এগারোতে থাকবেন মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির