ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলস্টেশনে বেড়েছে ভিড় ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান পরিবার যাচ্ছে গ্রামে, ছুটির অপেক্ষায় চাকরিজীবী ট্রেনে প্রথমদিনের ঈদযাত্রায় নারী-শিশুই বেশি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম

শোভাযাত্রার শাড়ী নিয়ে নারী শিক্ষার্থীদের হাতাহাতি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৩,  11:06 AM

news image

ছাত্রলীগের শোভাযাত্রার শাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি হয়েছে। হাতাহাতিতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এতে দীর্ঘ সময় হলের মেইন গেট অবরুদ্ধ অবস্থায় থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উভয়পক্ষের সঙ্গে আলাপ করে সমাধানের করার চেষ্টা করেন।

বঙ্গমাতা হলের একাধিক শিক্ষার্থীর বলেন, তানিয়া আক্তার তাপসী ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রাজনীতি করেন।শোভাযাত্রা উপলক্ষে তাপসী আলাদাভাবে নতুন শাড়ির কথা জানালে দিতে অস্বীকার করে হল সভাপতি ও সাধারণ সম্পাদক। তাপসী বিষয়টি তানভীর হাসান সৈকতকে জানালে সৈকত শাড়ি পরিধান না করে সাধারণ ড্রেসে আসতে বলেন। হলের সঙ্গে একত্রে মিছিল নিয়ে শোভাযাত্রায় উপস্থিত না হওয়া তাপসীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে হলে গেলে কথা কাটাকাটি হয়। এর থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।’
এই বিষয়ে জানতে বঙ্গমাতা হলের প্রভোস্ট ড. নীলুফার পারভীন ফোন রিসিভ করেন নি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির