ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

শেষবারের মতো আ.লীগ কার্যালয়ে মায়া চৌধুরীর ছেলে দীপুর মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  12:25 PM

news image

শেষবারের মতো ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মরদেহ। সোমবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটার পরে তার মরদেহ সেখান নেওয়া হয়। 

সেখানে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে এবং দ্বিতীয় নামাজে জানাজা মতলব দক্ষিণে অনুষ্ঠিত হয়েছে।

আজ গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির