ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

শীর্ষ ঋণখেলাপি আরএসআরএমের এমডি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:46 AM

news image

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের ২১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেশের অন্যতম একজন শীর্ষ ঋণখেলাপি এবং ওয়ারেন্টভুক্ত আসামি। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাকসুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ২৯ মার্চ খেলাপি ঋণ আদায়ের জন্য মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি ইস্ট করপোরেট শাখা। আরএসআরএম ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকার ঋণখেলাপি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির