ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  11:54 AM

news image

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এর আগে সংসদে অধিবেশনের শুরুতেই চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম সংসদে প্রস্তাব করেন। সংসদ সদস্য কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়। 

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। সম্প্রতি অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির