ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  1:16 PM

news image

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনাসদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।

সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সূত্র : এএফপি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির