ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৭৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:59 AM

news image

লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের জাহাজডুবির ঘটনায় ১১ লাশ উদ্ধার করেছে লিবিয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৭ জন বেঁচে গেছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আল জাজিরা বলছে, মঙ্গলবারের জাহাজডুবির ঘটনাটি ভূমধ্যসাগরের সর্বশেষ ট্র্যাজেডি। ইউরোপে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার এই রুটটি ব্যবহার করছে।

আইওএমের তথ্য মতে, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির