ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রোববার যান চলাচল সীমিত থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  5:38 PM

news image

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রোববার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে উক্ত এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ২১ আগস্টের এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ফলে ওই রাস্তাসমূহে সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির