ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রোববার থেকে সুপ্রিমকোর্টে কড়া নিরাপত্তা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  12:37 PM

news image

ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিমকোর্ট চত্বরে ছড়িয়ে পড়ার ঘটনায় আগামী রোববার (২৯ মে) থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তার বিষয়ে বৈঠকের পর সুপ্রিমকোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিমকোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিমকোর্টে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সুপ্রিমকোর্ট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগ এনেছেন সু্প্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবী তৈমুর আলম খন্দকার।

এদিকে, সুপ্রিমকোর্ট চত্বরে আশ্রয় নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী নাহিদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সুপ্রিমকোর্ট চত্বরে প্রবেশ করে ছাত্রদলকর্মীদের মারধর করার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির