ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রেল শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  2:05 PM

news image

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ তাঁর প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জুরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এম আর মঞ্জু বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল দীর্ঘ ৪৫ বছর ধরে রেল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।”

তিনি আরও বলেন,

“এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার—সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, শ্রমিকদের অধিকার রক্ষা করা এবং যে কোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। শহীদ জিয়ার দেখানো পথেই রেল শ্রমিকদল আগামীতেও দেশ ও শ্রমিকের স্বার্থে কাজ করে যাবে।”

কর্মসূচিতে কেন্দ্রীয় রেল শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির