ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রেলওয়ে পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:41 PM

news image

রেলওয়ে পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে সর্বস্তরের কর্মচারীরা মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন  রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা ওয়ালী খান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, এম এ আক্তার ও রেল পোষ্য সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন ছোটন। সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহী শাখার সভাপতি জহুরুল ইসলাম। সভায় বক্তাগণ বলেন, রেল কর্মচারী ও কর্মকর্তাদের পেনশন ব্যবস্থাপনা চট্টগ্রামে কেন্দ্রীয় কেন্দ্রীভূত করা হলে সারাদেশের পেনশন ভোগীরা চরম দুর্গতিতে পড়বেন।   এ ব্যবস্থাপনা থেকে সরে এসে  ঢাকায় কেন্দ্রীয়ভাবে পেনশন ব্যবস্থা চালু  করা যেতে পারে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির