ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

রেলওয়েতে ৫০ শতাংশ পোষ্য কোটার নির্দেশ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেলওয়ে পোষ্য সোসাইটির কৃতজ্ঞতা

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  4:36 PM

news image

আজ ২২ মার্চ (মঙ্গলবার) একনেক সভায় রেলওয়েতে ৪০ থেকে ৫০ শতাংশ জনবল পারিবারিক (পোষ্য) কোটা থেকে নিয়োগের নির্দেশ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ে নিয়োগ বিধিমালা ৮৫’র পূর্বে রেলওয়ের কোন কর্মচারী অবসরে গেলে যোগ্যতা অনুযায়ী পরিবারের একজন সন্তানকে নিয়োগ দেওয়া হতো। ৮৫’র নিয়োগ বিধিমালায় তা ৪০% করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কোটা থাকলেও নিয়োগের ক্ষেত্রে যথাযথভাবে তা সংরক্ষণ করা হয় না।

তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি সম্পূর্ণ বিশেষায়িত টেকনিক্যাল প্রতিষ্ঠান। রেলওয়ের কর্মপদ্ধতি এবং কর্মকর্তা—কর্মচারীদের পদ—পদবী অন্যকোন মন্ত্রণালয় বা বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা। রেলওয়ে তাদের স্বতন্ত্র আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং চলমান স্বতন্ত্র প্রক্রিয়ায় পরিচালনা করা উচিত। কিন্তু রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনে ১৮ সদস্যের কমিটি গঠন হলেও সংশোধন প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে। নিয়োগ বিধিমালা ২০২০—এ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ব্যুরো বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করতে হলে রেলওয়ে নিয়োগ বাস্তবায়ন বোর্ড/কমিটি গঠনের বিকল্প নেই।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, রেলওয়ের পারিবারিক (পোষ্য) কোটা ৫০ শতাংশ বাস্তবায়ন করতে হলে পোষ্যের সংজ্ঞা সংশোধন, নিয়োগ পদ্ধতি, পদোন্নতির মাধ্যমে নিয়োগ, ১১—২০ গ্রেডের নিয়োগে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপককে কর্মচারী নিয়োগের ক্ষমতা প্রদান এবং রেলওয়ে নিয়োগ বাস্তবায়ন বোর্ড/কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি রেলওয়ে কর্মচারীর পরিবার থেকে কমপক্ষে একজন পোষ্যের চাকরি নিশ্চিত করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির