ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৫,  1:28 PM

news image

চলতি বছরের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে ৩ অক্টোবর ২০২৪ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা এবং পুনরায় নেগোসিয়েশন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশনসমূহ ভূ-গর্ভস্থ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এই পদক্ষেপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং কার্যকরী করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির