ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  1:22 PM

news image

বাড্ডা থানার আল-আমিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনিসুল হককে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব।

এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়- আসামিকে জিজ্ঞেসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের আসামিরা বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আনিসুল হকও দেশ ছেড়ে পালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আসামি জামিনে মুক্ত হলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়- ৫ অগস্ট সরকার পতনের দিন রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন আল আমিন হোসেন আগমন চিশতী। ‘আওয়ামী সমর্থিত সন্ত্রাসী বাহিনী’ সেখানে এলোপাতাড়ি গুলি চালালে আল আমিন নিহত হন। ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আল আমিনের মা। মামলায় আনিসুল হককে ‘পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’ হিসেবে ৪ নম্বর আসামি করা হয়। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং বাকি আসামিদের তথ্য সংগ্রহের জন্য মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আদালত আনিসুল হকের ২ দিনের রিমান্ড আদেশ দেন।

এ পর্যন্ত রাজধানীর মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধশতাধিক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির