ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  2:38 PM

news image

রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। 

বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান। রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

যত প্রভাবশালী হোক চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নত করা হবে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির