ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

রাশিয়া ছাড়ল ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকাকোলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  2:32 PM

news image

মার্কিনভিত্তিক বহুজাতিক ফাস্টফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস এবং জনপ্রিয় চেইন কফিহাউস স্টারবাকস রাশিয়ায় তাদের রেস্টুরেন্ট ও ক্যাফে বন্ধ করার ঘোষণা দিয়েছে। কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোকাকোলা। নিজেদের কিছু পণ্য তুলে নেয়ার ঘোষণা দিয়েছে পেপসিকো।

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। দেশটিতে ব্যবসা গুটিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠান। যে তালিকায় সবশেষ যোগ হলো বিশ্বব্যাপী জনপ্রিয় খাবার প্রস্তুতকারী ও পানীয় কোম্পানিগুলো।

মঙ্গলবার (৮ মার্চ) এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনকি জানিয়েছেন, রাশিয়ায় সাময়িকভাবে আমাদের সব রেস্টুরেন্ট বন্ধ রাখায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সব ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে।

কর্মীদের এক বার্তায় স্টারবাকসের সিইও কেভিন জনসন জানিয়েছেন, রাশিয়ায় আমরা আমাদের সব ধরনের কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

রাশিয়ায় ব্যবসা বন্ধ রাখার দেয়া বিবৃতিতে কোকাকোলা বলেছে, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।’

একই ঘোষণা দিয়ে পেপসিকো বলেছে, আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে শিশুখাদ্য উৎপাদন স্বাভাবিক থাকবে।

ইউক্রেনে হামলা শুরুর পর সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ বৈশ্বিক নামিদামি কোম্পানিগুলো রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয়। সেবা বন্ধ করে দিয়েছে ভিসা-মাস্টারকার্ড। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির