ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৯০০০ সেনা হারিয়েছে ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  12:00 PM

news image

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে ছয় মাস ধরে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৯ হাজার সেনা নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানান।

ইন্টারফ্র্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা জানিয়েছে, একটি ফোরামের বক্তব্যে ভ্যালেরি বলেন, বিশেষ করে শিশুদের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। তাদের বাবারা ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করছেন এবং তাদের মধ্যে ৯ হাজারের কাছাকাছি দেশের জন্য জীবন দিয়েছেন।

সোমবার ইউক্রেনের সামরিক সদস্য নিহত হওয়ার এ ঘোষণা রাশিয়ার সেনাবাহিনীর দেওয়া অনুমানের বিপরীত। গত ২৫ মার্চ রাশিয়া জানিয়েছিল যুদ্ধের প্রথম মাসে ১ হাজার ৩৫১ জন রুশ সেনা নিহত হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই সপ্তাহ আগে জানান, রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছে ইউক্রেন যুদ্ধে। যদিও যুদ্ধের মাঠের এমন তথ্য সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

জাতিসংঘ বলছে, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৫ হাজার ৫৮৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে ইউক্রেনে। যুদ্ধে আহত হয়েছে ৭ হাজার ৮৯০ জন।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা সোমবার জানিয়েছে, কমপক্ষে ৯৭২ জন শিশু হতাহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, এটি জাতিসংঘের অনুমান, তবে তারা ধারণা করেন, এই সংখ্যা আরও বেশি হবে।

রাশিয়ার আগ্রাসনের ছয় মাস পূর্ণ হওয়ার দিনে, আগামীকাল, বুধবার (২৪ আগস্ট) স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে ইউক্রেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির