ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার কয়েকটি ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাল ইইউ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  11:34 AM

news image

খাদ্যপণ্য ও সারের বাড়তে থাকা দামে লাগাম টানতে রাশিয়ার কয়েকটি ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ইউরোপ মহাদেশভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর দূতরা। সেই বৈঠকে রাশিয়ার ৭টি ব্যাংকের ফ্রিজ করা অর্থ ছাড় দেয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

ব্যাংক ৭টি হলো- ভিটিবি, সোভকোম ব্যাংক, নোভিকোম ব্যাংক, অটক্রিটি ব্যাংক, প্রমসভায়াস ব্যাংক এবং ব্যাংক রোশিয়া। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের দেশগুলোতে এই ৭ ব্যাংকের কার্যক্রম বন্ধও ও সম্পদ ফ্রিজ করে ইইউ।

তবে রাশিয়ার বৃহত্তম ব্যাংক সেবার ব্যাংকের সম্পদ ছাড়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন এক ইইউ কর্মকর্তা।

এমন এক সময়ে এই পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়ন, যখন বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে খাদ্যপণ্য ও সারের দাম। এই মূল্যবৃদ্ধির জন্য প্রধানত দায়ী রাশিয়ার ওপর ইইউয়ের জারি করা একরাশ নিষেধাজ্ঞা। কারণ, এসব নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে পণ্যের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। সম্প্রতি আফ্রিকার নেতারা এই সংকটের জন্য ইউরোপের ব্যাপক সমালোচনা করেছেন।

মূলত ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

মঙ্গলবার ১৫০তম দিনে গড়িয়েছে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির