ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:44 AM

news image

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও ‍দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং একজন পাবনা জেলার বাসিন্দা।

গত এক দিনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ২ জন, আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব। অন্য দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৩৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৫৪টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১১৬টি নমুনা পরীক্ষায় ৩৪টিতে এবং নাটোরে ২৫টি নমুনা পরীক্ষায় ১১টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জে ২৯ দশমিক ৩১ শতাংশ এবং নাটোরে ৪৪ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির