ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

রামেক হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:50 AM

news image

রামেক হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণে আরও ২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৭০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৫৬টিতে। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০টিতে করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির