ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীর মৃত্যু : ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলো পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  12:00 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের শতাধিক সদস্য জড়ো হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে পিছু হটতে বাধ্য করান।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারে না, ক্যাম্পাসে সেই পুলিশের দরকার নেই। আমাদের ক্যাম্পাসে নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করব।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলেই পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন। এরপর শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির