ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাতভর বিমানবন্দরে তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫,  1:02 PM

news image

দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হুমকির বার্তা ভুয়া প্রমাণিত হয়েছে। তল্লাশি করে হুমকিস্বরূপ কিছু পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তাটি এসেছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়। তল্লাশি হয়৷ তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির