ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩০.৭০ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  11:06 AM

news image

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের এই ইউনিটে ভর্তি হয়েছেন একজন রোগী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

তবে এই এক দিনে রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। 

১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৩ জন। বর্তমানে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের একজন এবং পাবনার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন রোগী। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা ধরা পড়েছে।

করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহীর বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ। এক দিন আগে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ১৯ শতাংশ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির