ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  1:14 PM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।  

রংপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূকম্পনের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক ৬। 

তিনি আরও জানান, ঢাকা থেকে যার দূরত্ব ছিল ৪৪৯ কিলোমিটার। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এতে কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এ ছাড়া সিলেটেও ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির