ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  11:07 AM

news image

পরীক্ষামূলকভাবে রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা। প্রাথমিকভাবে পাঁচটি কোম্পানির বাসে এ ব্যবস্থা চালু হচ্ছে। এটি চালু হলে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়েছে। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকিটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হবে। 

পরীক্ষামূলকভাবে এ পাঁচটি পরিবহন কোম্পানির লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিট ব্যবস্থা চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব বাসে এ ব্যবস্থা চালু করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির