ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে আলিফ পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  4:44 PM

news image

সড়ক দুর্ঘটনায় নিহত আলামীনের হত্যার দাবিতে মানবন্ধন পালন করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকাবাসী। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মানববন্ধন। মানববন্ধনটি শিয়া মসজিদ থেকে টোকিও স্কয়ার মার্কেট, জাপান গার্ডেন পর্যন্ত বিস্তৃত হয়। এতে কয়েকশ লোক অংশগ্রহণ করেন।

গত শনিবার সকাল ১০টায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিন হত্যার বিচার দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ স্লোগানে আদাবর, শিয়া মসজিদসংলগ্ন জাপান সিটি গার্ডেনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত রেখে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

আলামীনের হত্যাকাণ্ডের বিষয়ে তার পরিবারের সদস্যরা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। 

নিহত আলামীন (২৫) একজন পাঠাও রাইড শেয়ারার করতেন। গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে যাত্রীসহ পাঠাও রাইড শেয়ার করার সময় আলিফ পরিবহনের একটি বাসের সাথে বেপরোয়া গতির কারণে নিহতের বাইকের সংঘর্ষ হয়। সাথে সাথেই  বাইক চালক আলামীন ও তার পেছনে যাত্রী বাসের নিচে চলে যান। 

বাসের ড্রাইভারের খামখেয়ালিপনা ও বেপরোয়া মনোভাবের কারণে  সংঘর্ষ হওয়ার পরও ঘাতক আলিফ বাসটি কোনভাবেই গতিরোধ করেনি। ফলে বাসের চাকায় পিষ্ট হতে হতে ন্যূনতম ২০ ফুট সামনে চালিয়ে নিয়ে যাওয়ায় নিহতের বুকের ওপর দিয়ে উঠে যায়। সাথে মাথায় হেলমেট থাকার কারণে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। তাৎক্ষণিকভাবে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাইকার আলামিনকে মৃত ঘোষণা করেন এবং আহত যাত্রীকে আইসিইউতে প্রেরণ করেন।

আলামীনের পরিবারের দাবি, এই সড়ক দুর্ঘটনা শুধু নিতান্তই একটি দুঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। আলামীন হত্যার বিচার চেয়ে তার বন্ধু আবিরের নেতৃত্বে একটি মানববন্ধনের আয়োজনের ব্যবস্থা করে মূল ২টি প্রধান দাবিসহ মোট ৫টি দাবি জানানো হয়।  

৫ দফা দাবি :

* অনতিবিলম্বে আলামিনের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে।

* আলামীনের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করতে হরে।

* মাদক মুক্ত/সুদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালাতে হবে।

* কোন দুর্ঘটনা হলে এর দায়ভার চালক ও মালিককে বহন করতে হবে।

* সড়ক দুঘটনা রোধে সামাজিক সচেতণামূলক গ্রহণ করতে হবে ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির