ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীতে ২ বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  12:52 PM

news image

রাজধানীতে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। 
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের বাসে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দুই থেকে চারজন যাত্রী ছিলেন। আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার-হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান মনিরুল।
তিনি জানান, এর প্রায় আধা ঘণ্টা পরে মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি পার্কিং করা গাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। আগুনের কারণ তদন্তাধীন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌ এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি।  এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
বাড্ডা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির